শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি
logo

অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘বুলবুল ভাই পারিবারিক কারণে দেশের বাইরে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি।’

জানা গেছে, দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা জানিয়ে বুলবুল নিজ নিজ কমিটির কাজ আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সহকর্মীদের শুভেচ্ছাও জানিয়েছেন।

দীর্ঘদিন ধরেই আমিনুলের পরিবার অস্ট্রেলিয়ায় থাকেন। গত বছরের ডিসেম্বরে দেশে ফেরার পর টানা দুই মাস বিসিবিতে কাজ করেছেন তিনি। এই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য টি-টোয়েন্টি কাপ—অল্প সময়ে দুটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছেন তিনি।

তবে বিসিবি সভাপতিকে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাতে হয়েছে জাতীয় দল নিয়ে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট ইস্যু থেকে শুরু করে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানো নিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক সভা করতে হয়েছে।

খুঁজুন