শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা অপহরণ ও ধর্ষণ : ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও একজনের আটকাদেশ
logo

অপহরণ ও ধর্ষণ : ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও একজনের আটকাদেশ

জামালপুরে অপহরণ ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক মামলায় এক আসামিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহে নিজবাড়ি হতে নবম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ইসলামপুর থানায় মামলা হয়। ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত একই এলাকার আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। 

এছাড়া ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সদর উপজেলার বাঁশচড়া এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন একই আদালত।

একই আদালত দেওয়ানগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষা দেওয়া এক কিশোরীকে বিয়ের উদ্দ্যেশ্যে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে কিশোর হৃদয় মিয়া। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ এপ্রিল দেওয়ানগঞ্জ থানায় মামলা হয়। ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে কিশোর হৃদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল ৪ জন আসামি। বাকি আসামিরা পলাতক রয়েছে।

খুঁজুন