শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিপিএল
logo

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিপিএল






ক্রিকেটাররা আন্দোলন বন্ধ না করায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি আয়োজন।

গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

জানা গেছে, ক্রিকেটাররা আন্দোলন প্রত্যাহাররা না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এছাড়া রাতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে বৈঠক করবে বিসিবি।

এর আগে ক্রিকেটারদের আন্দোলনে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার আজকের দুপুরের ম্যাচ স্থগিত হয়নি। এরই ধারাবাহিকতায় বাতিল করা হয় সন্ধ্যা ৬টার সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের ম্যাচটিও।

এদিকে বিকালে ক্রিকেটার দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদসহ সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিসিবি জানায়, বোর্ডের স্বার্থ ও কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে বোর্ড বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করেছে, ক্রিকেটারদের স্বার্থ, সম্মান ও মর্যাদা বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। চলমান সংকটময় সময়ে ক্রিকেটারদের পেশাদারত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ অব্যাহত রাখার প্রত্যাশাও জানিয়েছে বিসিবি।

খুঁজুন