শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
logo

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সীমান্তে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙখলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নির্ভরযোগ্যভাবে দায়িত্বপালন করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় দেশের সর্ববৃহৎ এই ঈদ জামাতে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরি্স্থিতি নিয়ন্ত্রণে ০২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টি করে দায়িত্ব পালন করবে। ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যতীত অন্য পথ ব্যবহার না করা, কোন প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোন কিছু বহন না করার জন্য নিষেধ করা হয়েছে।বিজিবি সর্বদাই সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। এই বৃহৎ ঈদ জামাত বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


উল্লেখ্য, ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবারের ঈদ-উল-আজহার জামাত সকাল ০৯.০০ টায় অনুষ্ঠিত হবে।

খুঁজুন