শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা নতুন কুঁড়ি স্পোর্টস: ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা
logo

নতুন কুঁড়ি স্পোর্টস: ব্যাডমিন্টনে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে হুমায়রা

দেশব্যাপী প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় মঞ্চ 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর ফরিদপুর অঞ্চলের খেলায় ব্যাডমিন্টন এককে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মাদারীপুর জেলার জন্য এক গৌরবময় অর্জন নিয়ে এসেছেন হুমায়রা হাসান। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ও একক আধিপত্য বিস্তার করে খেলে জেলা পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন মাদারীপুরের এই কৃতী কন্যা।

ফরিদপুর অঞ্চলের প্রতিযোগিতায়  হুমায়রার কোর্টের লড়াই ছিল এক কথায় অনবদ্য। কোনো ম্যাচেই প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াতে দেননি তিনি। প্রথম ম্যাচেই গোপালগঞ্জের প্রতিযোগী পৌষিকে ২১-৮ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেন। এরপর দ্বিতীয় ম্যাচে ফরিদপুরের আয়েশার মুখোমুখি হয়ে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখেন এবং ২১-১৩ পয়েন্টে জয় নিশ্চিত করেন। শিরোপা নির্ধারণী চূড়ান্ত ও রোমাঞ্চকর ফাইনালে নীলা রানি মন্ডলকে ২১-১৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এতে জাতীয় পর্যায়ে জায়গা করে নেন হুমায়রা।

সে মাদারীপুর সদরের ঐতিহ্যবাহী ডনোভান সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার সাফল্যের পেছনের গল্পটি বেশ অনুপ্রেরণাদায়ী। কোনো প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই সম্পূর্ণ নিজের আগ্রহ ও কঠোর পরিশ্রমে আজ এই অবস্থানে পৌঁছেছেন তিনি। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শৈশবে বাবার সাথে লিগ্যাল অফিসে খেলার মাধ্যমেই তার ব্যাডমিন্টনের হাতেখড়ি।

পরবর্তীতে নিজের দক্ষতা আরও ঝালিয়ে নিতে মাদারীপুর স্টেডিয়ামে নিয়মিত একক অনুশীলন শুরু করেন তিনি। অন্য কোনো খেলায় অংশ না নিয়ে শুধু ব্যাডমিন্টনেই নিজের পুরো মনোযোগ ধরে রেখেছিলেন এই খুদে তারকা।

হুমায়রার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় চালিকাশক্তি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন তার বাবা। তিনি মাদারীপুরের এক সম্ভ্রান্ত আইনজীবী পরিবারে বেড়ে উঠেছেন। তার পিতা অ্যাডভোকেট মুনির হাসান মিঠু, যিনি পেশায় একজন আইনজীবী। তার মাতাও একজন আইনজীবী, নাম অ্যাডভোকেট হাসিনা খাতুন।

ভবিষ্যতে ব্যাডমিন্টনকে ঘিরেই নিজের স্বপ্ন বুনছেন হুমায়রা। তার লক্ষ্য বাংলাদেশের একজন অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন আর দৃঢ় মনোবলকে পুঁজি করে জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও দেশের হয়ে সাফল্য বয়ে আনতে চান তিনি। বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে গর্বের সাথে তুলে ধরাই এখন মাদারীপুরের এই অপরাজিত চ্যাম্পিয়নের সবচেয়ে বড় লক্ষ্য।

খুঁজুন