শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা নন্দীগ্রামে সিঁদ কেটে দুই কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি
logo

নন্দীগ্রামে সিঁদ কেটে দুই কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি

বগুড়ার নন্দীগ্রামে সিঁদ কেটে আব্দুল জোব্বার (৬৫) ও আশরাফুল ইসলাম (৪২) নামের দুই কৃষকের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পোতাপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম ও তার চাচা আব্দুল জোব্বার একই বাড়িতে বসবাস করেন। তাদের গরু গুলো পাশাপাশি দুটি গোয়াল ঘরে রাখা ছিল। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে গোয়াল ঘরে গরু দেখে এসে ঘুমিয়ে পরেন তারা। এরপর ভোর সাড়ে চার দিকে ঘুম থেকে উঠে গিয়ে দেখেন, গোয়াল ঘরে রাখা গরুগুলো নেই। 

একটি সংঘবদ্ধ চোরের দল সিঁদ কেটে ভেতরে ঢুকে আব্দুল জোব্বারের তিনটি এবং আশরাফুল ইসলামের দুইটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া পাঁচটি গরুর অনুমানিক বাজার মুল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। কৃষক আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিনের মত গরুগুলো গোয়ালে বেঁধে দরজায় তালা দিয়ে রেখেছিলাম। 

আমি রাত একটার দিকে গরু দেখে ঘরে গিয়ে ঘুমাই। পরে ভোরে ঘুম থেকে উঠে গিয়ে দেখি গোয়াল ঘরে রাখা গরুগুলো নেই। তিনি আরও বলেন, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। অনেক খোঁজাখুঁজির পরও গরুগুলো কোন সন্ধান মেলেনি। এবিষয়ে থানায় মৌখিক অভিযোগ করেছে ভুক্তভোগীরা। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিনের সাথে যোগাযোগ করে হলে তিনি বলেন, চুরির খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে। তিনি আরও বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে এবং জড়িতদের শনাক্তে আমরা কাজ করছি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন