শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা নন্দীগ্রামে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত তিন
logo

নন্দীগ্রামে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত তিন

বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে শিশুসহ আরো তিনজন যাত্রী। রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসষ্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২২) ও একই ইউনিয়নের বিশা গ্রামে আলহাজ্ব নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা নন্দীগ্রাম থেকে পাঁচজন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্য ঘটনাস্থলে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি  কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ এক নারী নিহত হয়। এতে শিশুসহ আরো তিনজন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরির্দশক সাজ্জাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করি। তিনি আরও বলেন, সিএনজি ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে তবে কাভার্ড ভ্যানের চালক পলাতক রয়েছে।

 -খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন