শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা নন্দীগ্রামে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ
logo

নন্দীগ্রামে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া আলম সাম্য হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুব, কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল ও সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ। এসময় ছাত্রদল নেতা আফিফ হাসান, মারুফ, রাশেদুল, রাব্বী, বায়জিদ, সাব্বীর, নাঈমুল ও সিহাব সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন