শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
logo

নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু মিয়া (৬২) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু  হয়েছেন। রবিবার (৩ আগষ্ট) ভোরে নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের আযান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন বুলু মিয়া। এসময় মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ফজরের নামাজ পড়তে অসা স্থানীয় মুসল্লিরা তাকে অচেতন অবস্থায় দেখে লোকজন ডাকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধর করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনার অপমৃত্যু মামলা দায়ের কার হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন