শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
রাজনীতি নিজেদের দ্বন্ধ ভুলে দলকে শক্তিশালী করতে হবে -মির্জা ফখরুল ইসলাম
logo

নিজেদের দ্বন্ধ ভুলে দলকে শক্তিশালী করতে হবে -মির্জা ফখরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দলকে শক্তিশালী করতে হবে। এজন্য নিজদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করব যাবে না। রোববার  সকাল ৯ টায় ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় সৈয়দপুর জেলা বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন দলের মহাসচিব।

বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে  উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপির অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনসহ ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ।  

পরে  ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন