শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫
logo

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাবের তিন গোয়েন্দা সদস্যের ওপর হামলার ঘটনায় এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রাম থেকে র্যাব-৯ এর অভিযানে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন, খাগাতোয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদির (৬২), মো. রাহিম আহমেদ (২০), আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), নুর আলম ওরফে নুরনবী (১৯) এবং ছানোয়ারা বেগম (৪৮)। র্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরের্যাবের তিনজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন।

পথিমধ্যে নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এ সময় র্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের আটকে রেখে মারধর করা হয়। এ সময় এক র্যাব সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পরে খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় অভিযুক্ত আসামিদের ধরতে রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালায় র্যাব।এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে হামলাকারীদের অন্যতম হোতা আব্দুল কাদির। তাদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

খুঁজুন