শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা নাসিরনগরে ভারীবৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় ৫শ বিঘা জমির পাকা ধান,দিশেহারা কৃষক
logo

নাসিরনগরে ভারীবৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় ৫শ বিঘা জমির পাকা ধান,দিশেহারা কৃষক

‎উজান থেকে  নেমে আসা পানি ও টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওরের প্রায় ৫শ বিঘা জমির পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। তিন চার দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে এ ধান। ফলে হাওরজুড়ে কৃষকদের মধ্যে হাহাকার দেখা গেছে।

‎মেদীর হাওরের আশুরাইল গ্রামের কৃষক জালাল উদ্দিন জানান, তিনি ৫বিঘা জমিতে বোরো ধান আবাদ করেছিলেন। মাত্র দুই বিঘা জমির ফসল তুলতে পেরেছেন।তিন চার দিনের টানা বৃষ্টিতে সব জমি তলিয়ে গেছে। তিনি জানা অনেক‎ধারদেনা করে জমি আবাদ করেছিলাম। এখন সারাবছর কীভাবে চলব?
‎গোয়ালনগর ইউনিয়নের কৃষক জাকির হোসেন জানান, মেদীর হাওরের অধিকাংশ জমির ফসল তুলতে পারেননি কৃষকরা। শুরুতেই জলাবদ্ধতা, শ্রমিক সংকট ভুগতে হয়।তিন চার  দিনের অব্যাহত বৃষ্টিতে নিম্নাঞ্চলের সব জমি তলিয়ে গেছে। 

‎‎এদিকে অতিবৃষ্টিতে উজানের পানিতে হাওরসহ উপজেলার বিভিন্ন হাওরে আধা-পাকা ধান ডুবে যাচ্ছে।
‎ জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন বলেন, নাসিরনগর উপজেলার বিভিন্ন হাওরের ৫০ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। জলাবদ্ধতা ও শ্রমিক সংকটের কারণে বহু কৃষক ধান তুলতে পারছেনা। এরই মধ্যে টানা বৃষ্টিতে ফসলের বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে এখনই ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না। নৌকা দিয়ে ধান তোলার চেষ্টা চলছে। এ বছর উপজেলায় ১৭ হাজার ৪৯৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে বলে  জানান তিনি।

খুঁজুন