শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা নাসিরনগরে শত্রুতার জেরে খামারে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ১৫০০ মুরগির নিধন
logo

নাসিরনগরে শত্রুতার জেরে খামারে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ১৫০০ মুরগির নিধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে পশ্চিম বাজারে পূর্ব শত্রুতার জেরে একটি ব্রয়লার মুরগীর খামারে রাতের অন্ধকারে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ১৫০০ মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন খামার মালিক।

গতকাল দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার সমযয গোকর্ণ বাজারের পশ্চিমে রাস্তার উত্তর পাশে অবস্থিত একটি ব্রয়লার খামারে এ ঘটনা ঘটে। খামার মালিক গোকর্ণ ইউনিয়নের বাসিন্দা পল্লী চিকিৎসক মোঃ আলফু মিয়া (৩৮), পিতা- আবু মিয়া, নাসিরনগর থানার দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, তিনি গত ২ বছর ধরে উক্ত স্থানে খামার ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন।

পাশাপাশি তিনি নাহার এগ্রোফার্মের ডিলার হিসেবে মুরগির খাদ্য ও বাচ্চা সরবরাহ করে আসছেন। এজাহারে আলফু মিয়া অভিযোগ করেন, একই গ্রামের বাসিন্দা ও ব্রয়লার খামারি আপন দুই ভাই নাইবুর রহমান (২৭) ও মো. লাল মিয়া (৪৫), পিতা- মৃত তাজু মিয়া, তার মাধ্যমে নাহার কোম্পানি থেকে মুরগির খাদ্য ও বাচ্চা নিতেন। তাদের কাছে পূর্বের বকেয়া ৪ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা চাওয়ায় বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে তারা ক্ষতি করার ষড়যন্ত্র করেন এবং তার বিরুদ্ধে নাসিরনগর থানায় মিথ্যা অভিযোগও দায়ের করেন।

এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় খামার মালিক বাড়িতে চলে যান। তখন খামারের কর্মচারীরা ফার্মের ভিতরে পানির পাত্রে পানি দিচ্ছিলেন। তারা দেখতে পান, অভিযুক্ত দুই ভাই ফার্মের উত্তর পাশে দাঁড়িয়ে গ্যাস ট্যাবলেট নিক্ষেপ করছেন। টর্চলাইটের আলোতে তাদের চিনে নাম ধরে ডাক দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন।

এর কিছুক্ষণের মধ্যেই গ্যাস ট্যাবলেটের বিষক্রিয়ায় খামারের ১৫০০শ মুরগি মারা যায়। খামার মালিকের দাবি অনুযায়ী, এতে তার আনুমানিক ৫ লাখ ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান খামার মালিক মোঃ আলফু মিয়া।

খুঁজুন