শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা নাসিরনগরে অবৈধ দখলদারের খবলথেকে১একর ৩৪ শতাংশ সরকারী খাসজমি উদ্ধার
logo

নাসিরনগরে অবৈধ দখলদারের খবলথেকে১একর ৩৪ শতাংশ সরকারী খাসজমি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিশেষ  অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারের কাছ থেকে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
৬ মে ২০২৬ রোজ মঙ্গলবার উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউল্লা মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জমিটি ১নং খাস খতিয়ানভুক্ত সরকারি সম্পত্তি। যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জমিতে লাল নিশান টানিয়ে দেওয়া হয় এবং জমিটি সরকারের নিয়ন্ত্রণে আনা হয়।
সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

খুঁজুন