শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা নাসিরনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
logo

নাসিরনগরে জমে উঠেছে কোরবানির পশুর হাট

‎ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হাট-বাজারে বৃষ্টিকে উপেক্ষা করে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানীর পশুর জমজমাট হাট জমে উঠেছে। কয়েকদিন ধরে অস্থায়ী বৃষ্টি ও বৈরী আবহাওয়া চলমান থাকলেও উপজেলার বিভিন্ন পশুর হাটে ভিড় করছেন ক্রেতা ও বিক্রেতারা। ‎মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে সারা দেশের মতো নাসিরনগরেও কোরবানির পশুর হাট গুলোতে চলছে জমজমাট বেচাকেনা।

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়। সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়- ফান্দাউক, চাতলপাড়, নুরপুর, পুর্বভাগ, গুনিয়াউক,হরিণবেড়, ভলাকুট, কুলিকুন্ডা, চাপড়তলা, নাসিরনগর সদর প্রভৃতি পশুর হাট গুলোতে ক্রেতা- বিক্রেতার সমাগম ছিল চোখে পড়ার মতো। পশু ও বিক্রি হচ্ছে প্রচুর।তবে এবারে বিশেষ করে দেশীয় জাতের মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। অনেকেই এখনই কোরবানির পশু কিনে রাখার চেষ্টা করছেন।

কারণ শেষ মুহূর্তে দাম বাড়ার আশঙ্কা করছেন অনেকে। এবার পশুর দাম তুলনামূলক ভাবে সহনশীল। ‎‎স্থানীয় খামারিরা জানান-এবার ভারতীয় গরু না আসায় তারা স্বস্তিতে আছেন। তবে গো-খাদ্যের দাম বৃদ্ধি, শ্রমিক মজুরি বেড়ে যাওয়া ও অন্যান্য খরচ বৃদ্ধির কারণে গরুর দাম কিছুটা বেশি। ‎তারা জানিয়েছেন- আমরা পশুগুলোকে প্রাকৃতিক ভাবে বড় করতে নিজেদের জমিতে উৎপাদিত ঘাস, বিচালি, খৈল, ভুসি ও ভুট্টা খাওয়ানো হয়েছে।

কোন কৃত্রিম কেমিক্যাল প্রয়োগ করা হয় নাই। এক বিক্রেতা বলেন- আবহাওয়ার সমস্যা আছে ঠিকই, কিন্ত বেচাকেনা ভালোই হচ্ছে। আজ সকাল থেকেই অনেক গরু ই বিক্রি হয়েছে। আশা করি  ঈদের আগের কয়েক দিন আরও ভালো বিক্রি হবে"।  ‎‎নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সামিউল বাছির জানান বৈরী আবহাওয়ার মধ্যেও নাসিরনগরে কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা ভালো হচ্ছে। এখানকার স্থায়ী ও মৌসুমি খামারিদের পাশাপাশি অনেকেই বাড়িতে কোরবানির জন্য পশু পালন করেছেন।

খুঁজুন