শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
উপকূলের কণ্ঠ’: জলবায়ুর ক্ষত ও টিকে থাকার গল্প নিয়ে খুলনায় আলোকচিত্র প্রদর্শনী জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী আটক সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত বিশ্বকাপে নামার আগে যে বার্তা দিলেন নেইমার হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই
সারাবাংলা নাসিরনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক আলোচনা ও লিফলেট বিতরণ
logo

নাসিরনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক আলোচনা ও লিফলেট বিতরণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় উপস্থিত নারীদের মাঝে গ্রাম আদালত সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আজাহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে সহজ, দ্রুত ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটি ন্যায়বিচার প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী, স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধিগণ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এই ব্যবস্থা আরও কার্যকর ও গ্রহণযোগ্য হয়ে উঠবে। তারা তৃণমূল পর্যায়ে নারীদের অধিকার আদায় এবং ন্যায়বিচার প্রাপ্তিতে গ্রাম আদালতের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহিনা নাছরিন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত ব্যবস্থা যথাযথভাবে কার্যকর হলে গ্রামীণ সমাজে নারীরা আরও ক্ষমতায়িত হবে এবং তাদের জন্য ন্যায়বিচার পাওয়ার পথ আরও সুগম হবে।
দিবসটি পালনে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কার্য্যালয়ের পক্ষে জনাব রেশমা আকতার।

খুঁজুন