শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার
সারাবাংলা নাসিরনগর থেকে সংসদ নির্বাচনে লড়তে চান যারা
logo

নাসিরনগর থেকে সংসদ নির্বাচনে লড়তে চান যারা

আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি থেকে যারা মনোনয়ন প্রত্যাশী বলে শোনা যাচ্ছে তারা হলেন,জেলা বি এন পির  অন্যতম সদস্য ও জেলা বারের দুই বারের নির্বাচিত সভাপতি এডঃ এ কে এম কামরুজ্জামান মামুন, জেলা বি এন পির  সাংস্কৃতিক বিষয় সম্পাদক মোঃ সফিকুল ইসলাম (এল এল বি, ),উপজেলা বি এন পির সভাপতি ও গোর্কণ ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এম এ হান্নান,উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক ও জেলা বারের এপিপি এডঃ আলী আজম চৌধুরী। 

তারা গত রমজানের আগ থেকেই বিভিন্ন স্থানে মিছিল মিটিং ও নির্বাচনী সভা সমাবেশ,প্রচার প্রচারনা  করে যাচ্ছেন।রমজানে উপজেলার ১৩টি ইউনিয়নে কর্মী সমাবেশ শেষে পরে সব ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদরেও বিরাট এক সমাবেশ করেছেন সভাপতি এম এ হান্নানের নেত্রীত্বে।তবে তাদের প্রচার প্রচারনায় এম এ হান্নান ও কামরুজ্জামান মামুন এগিয়ে রয়েছেন বলে বি এন পির একাধিক নেতাকর্মী সুত্রে জানা গেছে।জানা গেছে চার প্রার্থীর মাঝে তিন জনই  কারা নির্যাতিত নেতা।তারা আওয়ামীলীগের সময়ে বিভিন্ন মামলা মোকদ্দমায় দীর্ঘদিন কারাভোগ ও করেছেন।

অপরদিকে  জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে দলীয় ভাবে নাসিরনগর সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ,জামাতের সুরা সদস্য ও উপজেলা জামায়াতের আমীর এ কে এম আমিনুল ইসলামের নাম ঘোষনা করেছেন।  

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি থেকে মাওলানা এ কে এম আশরাফুল হক। নির্বাহী সভাপতি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। একমাত্র ইসলামী দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি যারা ২০২০ সন থেকে বিএনপির সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের শুরু থেকেই অংশগ্রহণ করেছে। এখনো বিএনপির সাথে জোটে রয়েছে দলটি । মাওলানা আশরাফুল হক মনে করেন, আগামী দিনে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কোন বিকল্প নেই। যারা শুধু ইসলামী দলগুলোর ঐক্যের কথা বলে এটা সাম্রাজ্যবাদী বিদেশিদের একটি ষড়যন্ত্র। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী দলগুলোর লড়াই লাগিয়ে দেশকে তারা পিছিয়ে দিতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

অন্যকোন দল থেকে এ পর্যন্ত আর কোন প্রার্থীর নাম জানা যায়নি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন