শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ময়মনসিংহে বাসে আগুন, পুড়ে মারা গেলেন চালক
logo

ময়মনসিংহে বাসে আগুন, পুড়ে মারা গেলেন চালক

ঘুমন্ত বাস চালক জুলহাস মিয়া নামে একজন পুড়ে মারা গেলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবার বলেন, ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। কিভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।

ওসি মো. রুকনুজ্জামান বলেন, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বাস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। তিনি বাসের চালক। তার নাম জুলহাস মিয়া। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন