শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা ম্যান সিটির কাছে পাত্তাই পেল না লিভারপুল
logo

ম্যান সিটির কাছে পাত্তাই পেল না লিভারপুল

গত সপ্তাহে অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ে ফিরেছিল লিভারপুল। তবে রোববার (৯ নভেম্বর) লিগে হাইভোল্টেজ ম্যাচে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে হেরেছে স্লটের দল। এদিকে নিজের হাজারতম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন সিটি বস পেপ গার্দিওলা।

এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি। অপরদিকে, টেবিলের আট নম্বরে নেমে গেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

ম্যাচের ১৩তম মিনিটে লিভারপুলের গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে হলান্ডের নেয়া সেই পেনাল্টি ঠেকিয়ে দেন মামারদাশভিলি। তবে বেশিক্ষণ গোল বঞ্চিত ছিলেন না নরওয়ের এই স্ট্রাইকার। ২৯তম মিনিটে নুনেসের ক্রস থেকে হেডে গোল করে সিটিকে লিড এনে দেন হলান্ড।

প্রথম হাফে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুর্দান্ত এক গোল করে সিটিকে দ্বিতীয় গোল উপহার দেন নিকো গঞ্জালেজ। দ্বিতীয় হাফে লিভারপুলের খেলায় কিছুটা গতি ফেরে। আক্রমণের চেষ্টা চালিয়ে যান সালাহ-গাকপোরা। তবে সিটির ডিফেন্স ভাঙতে পারছিল না তারা।

উল্টো ৬৩ মিনিটে অসাধারণ এক গোল করেন সিটির বেলজিয়ান তারকা ডকু। ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে বল জালে জড়ান তিনি। তাতেই শেষ হয়ে যায় লিভারপুলের সব আশা। শেষ পর্যন্ত আর গোল হয়নি। ফলে তিন গোলের হার নিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন