শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব মোজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না: ট্রাম্প
logo

মোজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত মোজতবা খামেনি ‘শান্তিতে থাকতে পারবেন না’ বলে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন।’

তবে ট্রাম্পের এই মন্তব্যের অর্থ ঠিক কী—তা স্পষ্ট নয়। এর আগে তিনি মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের পরবর্তী নেতৃত্ব নির্ধারণে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন।

ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমি হতাশ হয়েছি। কারণ আমরা মনে করি এতে দেশটির একই ধরনের সমস্যাই চলতে থাকবে। তাই তাদের এই সিদ্ধান্তে আমি হতাশ।’

সোমবার এক প্রশ্নের জবাবে মোজতবা খামেনির ওপর হামলার ঝুঁকি আছে কি না জানতে চাইলে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।

তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলা ঠিক হবে না। তবে দেখুন, আমার ওপরও তো আগে হামলার চেষ্টা হয়েছিল।’

সূত্র: সিএনএন

খুঁজুন