শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় মংলার গোনাই ব্রিজ সংলগ্ন বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে
logo

মংলার গোনাই ব্রিজ সংলগ্ন বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে

খুলনা–মোংলা মহাসড়কের গোনাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা, আহতদের খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে
বাগেরহাটের খুলনা–মোংলা মহাসড়কে নৌবাহিনীর একটি বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার ১২ মার্চ বিকেলে মহাসড়কের গোনাই ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাসান জানান, বিকেলের দিকে দ্রুতগতিতে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকেই গুরুতর আহত হন।
রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ বর্তমানে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

খুঁজুন