শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে
logo

মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। সেখানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি আরও জানান, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

সিনিয়র এই দুই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলের নেতাকর্মীরা।

খুঁজুন