শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা মেসির রেকর্ড ভেঙে দিলেন রোনালদো
logo

মেসির রেকর্ড ভেঙে দিলেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো আরেকটি রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসির। সৌদি প্রো লিগে আল আখদুদের বিপক্ষে জোড়া গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা।

প্রায় এক মাস বিরতির পর লিগে ফিরেই আল আখদুদের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আল নাসর। রোনালদো করেন জোড়া গোল। এর মাধ্যমে তিনি চলতি বছরে মোট ৪০টি গোল পূর্ণ করেন। এর মধ্যে ৩২টি গোল এসেছে ক্লাব পর্যায়ে।

এই নিয়ে পেশাদার ফুটবলে এক পঞ্জিকা বর্ষে ১৪ বার অন্তত ৪০টি গোল করলেন রোনালদো। তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসি এটা করতে পেরেছেন ১৩ বার। ২০২৩ সাল পর্যন্ত সমান ১২ বার বছরে ৪০ বা এর বেশি গোল করেছিলেন ফুটবলের দুই মহাতারকা। এবার তাকে ছাড়িয়ে গেলেন সিআর সেভেন।

খুঁজুন