শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা মেসির জাদু, মায়ামির জয়
logo

মেসির জাদু, মায়ামির জয়

এই মুহূর্তটির অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি সমর্থকরা। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত জয়। নতুন নু স্টেডিয়ামে চার ম্যাচ পর প্রথমবারের মতো জয় উদযাপন করল ইন্টার মায়ামি। আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

রোববার (১৭ মে) পোর্টল্যান্ড টিম্বার্সের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে মায়ামি। ম্যাচের ৩১তম মিনিটে গোলের সূচনা করেন মেসি নিজেই। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজকে পাস দেন তিনি। পরে বল ফিরে পেয়ে বাঁ পায়ের দারুণ কোনাকুনি শটে জাল কাঁপান আর্জেন্টাইন মহাতারকা।

বিরতির আগেই আবারও জাদু দেখান মেসি। সুয়ারেজের সঙ্গে দুর্দান্ত ওয়ান-টু পাসে বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত পাস দেন জার্মান বার্তেরামেকে। সহজ সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোলটি করেন মেক্সিকান ফুটবলার।

ম্যাচে আরও একটি গোল পেতে পারতেন মেসি। স্টপেজ টাইমে তার অসাধারণ ফ্রি-কিক লক্ষ্যভেদ করতে যাচ্ছিল, কিন্তু দারুণ সেভে তা ঠেকিয়ে দেন টিম্বার্স গোলরক্ষক জেমস পান্তেমিস। ফলে মৌসুমের ১৩তম গোল থেকে বঞ্চিত হন বিশ্বকাপজয়ী এই তারকা।

এই জয়ের মাধ্যমে নু স্টেডিয়ামে খারাপ সময় কাটিয়ে উঠল ইন্টার মায়ামি। এর আগে নতুন ভেন্যুতে তিন ড্র ও এক হার দেখেছিল দলটি। বিশ্বকাপ বাছাইপর্বের আগে মায়ামির আর একটি ম্যাচ বাকি রয়েছে। এরপর ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।

খুঁজুন