শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
logo

মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার বলে।

রোববার (২২ মার্চ) বিকালে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাত নিয়েছে সরকার।’

শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘দায়িত্ব নেয়ার পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।’

অনুষ্ঠানে স্বরাষ্টমন্ত্রীর সহধর্মিণী ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ উপস্থিত ছিলেন।

পরে রোববার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সৈকতের সুগন্ধার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, আগে সরকারকে সহযোগিতা ও দেশের প্রতি সুনজর দিতে হবে। পাশাপাশি সরকারি জমি ছাড়া অন্য কোন জায়গায় প্রশাসন অভিযান করতে পারে না বলেও ব্যবসায়ীদের জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ মার্চ কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে ভাসমান অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর প্রেক্ষিতে সৈকতের সুগন্ধা ও কলাতলীতে অভিযান চালুর ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এই উচ্ছেদকৃত স্থান পরিদর্শনের জন্যই সৈকতে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

খুঁজুন