শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো: পুতিন
logo

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো: পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া তার সাধ্যমতো ‘সবকিছু’ করবে বলে। সোমবার (২৭ এপ্রিল) সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

পুতিন বলেন, ইরানের স্বার্থ এবং এ অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া কাজ করবে। একইসঙ্গে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবস্থানের প্রশংসাও করেন তিনি।

রুশ সংবাদমাধ্যম তাসের বরাতে জানা যায়, বৈঠকে রাশিয়া-ইরান কৌশলগত সম্পর্ক আরও জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করেন পুতিন।

অন্যদিকে মস্কো পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সমঝোতার আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন। তবে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলেও জানান তিনি।

আরাঘচি বলেন, আগের দফার আলোচনায় মার্কিন অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে অগ্রগতি সত্ত্বেও লক্ষ্য অর্জন সম্ভব হয়নি।

এদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে কিছু ‘লিখিত বার্তা’ পাঠিয়েছে তেহরান। সেখানে পারমাণবিক ইস্যু ও হরমুজ প্রণালিকে ঘিরে ইরানের ‘রেড লাইন’ তুলে ধরা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধ অবসানে ইরান একটি নতুন প্রস্তাবও দিয়েছে। এতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

খুঁজুন