শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি
logo

মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

কোচ মাহবুব আলী জাকি ঢাকা ক্যাপিটালসের সহকারী হার্ট অ্যাটাক করে মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন) ।সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দলের সঙ্গে মাঠে এসেছিলেন তিনি। খেলোয়াড়দের ওয়ার্মআপে সহায়তা করছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে ঢলে পড়েন জাকি।

ঢাকা ক্যাপিটালসের কোচকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহবুব আলী জাকির বয়স হয়েছিল ৫৯ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। এরপর তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

মাহমুদ আলী জাকি বাংলাদেশ দলের একজন সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে তিনি কোচিংয়ে নামেন। বোর্ডসহ, ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। মাশরাফি-তাসকিন আহমেদদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে জাকির অধীনে অ্যাকশন শুধরানোর কাজ করেছিলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহমুদ আলী জাকির মৃত্যুতে শোক জানিয়েছে।

খুঁজুন