শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই: সাবেক এমপি মোশারফ হোসেন
logo

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই: সাবেক এমপি মোশারফ হোসেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের মুক্তির সনদ হিসেবে বর্ণনা করে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, মানুষের ঘরে ঘরে ও প্রতিটি নাগরিকের হাতে ৩১ দফার এই বার্তা পৌঁছে দিতে চাই। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ নতুনভাবে দাঁড়াবে। প্রতিটি গ্রামের ঘরে ঘরে এ বার্তা পৌঁছে দিতে তিনি তৃণমূলের নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল  পর্যন্ত মোশারফ হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে তার নিজ ইউনিয়ন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিল বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা ইয়াছিন আলী, রেজাউল করিম জায়দার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, কেরাবার আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুবদল নেতা গোলাপ আকন্দ, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।   

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন