শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা মাজার ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
logo

মাজার ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুমিল্লায় চারটি মাজারে হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগসহ গত ৫ আগস্ট-২০২৪ ইং পরবর্তী সারাদেশে শতাধিক "মাজার-খানকা- দরবার শরীফ" হামলা-ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে তাসওয়াফ ঐক্য পরিষদ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এ ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ হুসাইন চিশতী, আলী করমুল্লা আল কাদেরী, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, মো. মুরাদ বাঙ্গালী, বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জল হোসেন মোজাদ্দেদী, মো. বোরহান উদ্দিন চিশতী, মো. আশকর আলী চিশতী, মো. হোসেন আলী চিশতী, মো. আনছার আলী চিশতী, মো. হাবু আর কাদরী, মো. তারা মিয়া চিশতী, মো. সামিদুল হক মোজাদ্দেদীয়া, মো. আফসার আলী চিশতী, ইকবাল হোসেন চিশতী প্রমুখ।
IMG20250924123312.jpg 136.37 KB
মানববন্ধনে শাহ সুফি মো. নাহিদ হোসেন চিশতী বলেন, কুমিল্লায় চারটি মাজারে হামলা, ভাংচুর, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে গত ৫ আগস্ট পরবর্তী সারাদেশে শতাধিক মাজার, খানকা-দরবার শরীফে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আবু সায়েম হীরা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে তাসওয়াফ ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন