শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত আহত ৩
logo

মাগুরায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক নিহত আহত ৩

মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আলোকদিয়া গ্রামের জয়নাল শেখের মানসিক ভারসাম্যহীন ছেলে রিপন প্রতিবেশী আলম মোল্লার ছেলে রাজিবের মধ্যে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ সময় রিপনের লোকজন রাজীবদের বাড়িতে আসলে রাজিবের ভাই আলামিন কথা কাটাকাটির এক পর্যায়ে একটি ধারালো চুরি দিয়ে হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ ও শিপন শেখের বুকে এবং পেটে উপর্যপুরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাত দেড়টার দিকে তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হাসান শেখ কে মৃত বলে ঘোষণা করেন। 

বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যায় জড়িতে আটকে  অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন