শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা মাগুরায় ঈদকে সামনে রেখে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
logo

মাগুরায় ঈদকে সামনে রেখে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা সড়ক নিরাপত্তা, ভোক্তা অধিকার সংরক্ষন  লবন চামড়া সংক্রান্ত সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সড়ক পরিবহন কতৃপক্ষ মাগুরা সার্কেল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। 

মাগুরা বি আর টি এর সহকারি পরিচালক মোঃ: মইনুল ইসলামের সঞ্চালনায় সভায় পবিত্র ঈদুল আযহা পালন নির্বিঘ্ন করতে সড়ক সংস্কার, যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ত্রুটিপুর্ন মোটরযান চলাচল বন্ধ,পুলিশের বিশেষ অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা,পুলিশের টহল জোরদার,মোটরযান গতিসীমা নির্দেশিকা পালন নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, অতিরিক্ত জলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা প্রানিসম্পদ  কর্মকর্তা ডাঃ মিহির কান্তি বিশ্বাস, মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, পুলিশ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক প্রতিনিধি, বিসিক মাগুরা জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক অর্জুন কুমার বিশ্বাস, জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।পরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষনে আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষযে সেমিনার ও লবন ও চামড়া সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন