শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন মা হচ্ছেন অভিনেত্রী পূজা
logo

মা হচ্ছেন অভিনেত্রী পূজা

টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে বিষয়টি শেয়ার করেন পূজা। ভিডিওতে প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে তিনি গর্ভধারণের খবর নিশ্চিত করেন।

ভিডিওতে দম্পতি জানান, প্রথম সন্তানের পর দ্বিতীয় সন্তানের আগমনে পারিবারিক বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়েও তারা আলোচনা করেছেন।

প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। একই বছরের অক্টোবরে তাদের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়।

বিয়ের চার বছর পর এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি। নতুন অতিথিকে ঘিরে তারা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়া ‘রকি’ ও ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়েব সিরিজ ‘পাপ’ ও ‘ক্যাবারে’-তেও তাকে দেখা গেছে।

খুঁজুন