শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য গোডাউন পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
logo

কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য গোডাউন পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

রৌমারী উপজেলা খাদ্য কর্মকর্তা ওসি এলএসডি শহিদুল্লাহ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দায়ের করে একটি স্বার্থন্বেষী মহল। তারই অভিযোদের আলোকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার খাদ্য গোডাউন পরিদর্শনে যায়। 

স্বার্থন্বেষী মহলের অভিযোগে উল্লোখ্য করা হয়েছে খাদ্য কর্মকর্তা শহিদুল্লাহ খাদ্যবান্ধব কর্মসুচির ডিলারদের খাওয়ার অনুপযোগী চাল দেওয়া হয়েছে। খাওয়া অনুপযোগী চাল দিচ্ছে খাদ্য গোডাউনের কর্মকর্তা, এই অবাঞ্চিত খবরকে কেন্দ্র করে এলাকা জুড়েই এক চাঞ্চাল্যের সৃষ্টি হয়েছে। তারই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কর্মকর্তা সরসারি খাদ্য গোডাউনে প্রবেশ করে তদন্ত শুরু করেন। এসময় উপজেলার অনেক সাংবাদিকবৃন্ধরা নির্বাহী কর্মকর্তার সাথেই ছিলেন। 

গোডাউনে রাখা যেসব বস্তায় সরকারি চাল রয়েছে সেখানে কোনপ্রকার খাওয়ার অনুপগোগী পচা চালের সন্ধান পাওয়া যায়নি। এবং অভিযোগকারিদের অভিযোগটি ভিত্তিহীন বলে গন্য হয়েছে। কারন একটিও পচা চালের বস্তা খোজে পাওয়া না গেলেও খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে কিন্ত ভিত্তিহীণ অভিযোগ ঠিকই করেছে স্বার্থন্বেষী মহল। এছাড়াও উপজেলার খাদ্যবান্ধব কর্মসুচির বিভিন্ন ডিলারদের গোডাউন পরিদর্শন করেন যাতে কোনপ্রকার গ্রাহকদের পচা চাল বিতরণ না হয় সেদিকে সোচ্চার রয়েছে উপজেলা প্রশাসন। 

খাদ্য কর্মকর্তা শহিদুল্লাহ বলেন আমি সরকারের চাকুরী করি সরকারের নিয়মকানুন মেনেই আমাকে চলতে হয় তার বাইরে আমি যাইনা। এবিষয় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমি বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসছে খাদ্যবান্ধাব কর্মসুচির ডিলাররা খাওয়ার অনুপযোগী চাল দিচ্ছেন। এমন খবরে বসে থাকা যায়না ফলে অভিযোগের বিষয় গুলো সত্য মিত্যা যাচাই করা হচ্ছে।

তিনি আরো বলেন অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন