শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা কৃষি ব্যাংকের ম্যানেজারকে অপহরণ হাতুরি দিয়ে পিটিয়ে মুক্তিপণ আদায়
logo

কৃষি ব্যাংকের ম্যানেজারকে অপহরণ হাতুরি দিয়ে পিটিয়ে মুক্তিপণ আদায়

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক শাখার ম্যানেজারকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণ করে হাতুরি দিয়ে পেটানোর পরে মুক্তিপণ নিয়ে তার হাত-পা বাঁধা অবস্থায় মাইক্রোবাস থেকে ফেলে তাকে মুক্ত করে দিয়েছে দুর্বৃত্তরা।

আহত হলেন, বগুড়া জেলার সদর উপজেলার বাসিন্দা সোলাইমন আলীর ছেলে আব্দুস সবুর। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার হিসাবে দায়িত্বরত আছেন।

এলাকাবাসী, কৃষি ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ওই ব্যাংক কর্মকর্তা আব্দুস সবুর অফিস শেষে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকার কালিয়াকৈর কৃষি ব্যাংক শাখা থেকে বের হন। পরে তিনি গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়েকর কালিয়াকৈর বাইপাস এলাকায় বগুড়াগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন।

কিন্তু কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৫টার দিকে তার পাশে সাদা রংয়ের একটি মাইক্রোবাস দাড়ায়। পরে তিনজন দুর্বৃত্ত ওই মাইক্রোবাস থেকে নেমে তার পাশে যান। কিছু বুঝে উঠার আগেই তারা ধাক্কা দিয়ে তাকে ওই মাইক্রোবাসের ভেতরে ফেলে দেয়। এরপর তারাও দ্রুত মাইক্রোবাসে উঠে টাঙ্গাইলের দিকে চলে যায়। পরে তার মুখ-চোখ ও হাত-পা বেঁধে তাকে হাতুরি দিয়ে বেদম

মারধর করে দুর্বৃত্তরা। এসময় তারা ওই ব্যাংক কর্মকর্তার কাছে থাকা ৫/৬ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তারা মোটা অংকের টাকা মুক্তিপণ
দাবী করলে নগদ এ্যাকাউন্টের মাধ্যমে পরিচিত ব্যক্তিদের কাছ থেকে ৫০ হাজার করে এক লক্ষ টাকা নিয়ে দেন ওই ব্যাংক কর্মকর্তা। ওই টাকা পেওে দুর্বৃত্তরা ক্ষান্তু হয়নি।
তার হাতের নখ তুলে ফেলার এবং গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এক পর্যায় ওই ব্যাংক কর্মকর্তা জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে রাত আনুমানিক ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর
এলাকায় মুখ-চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারী দুর্বৃত্তরা। পরে মুখ-চোখ ও হাত-পা বাঁধা গুরুতর আহত
অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।

অপহরণের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন আহত ব্যাংক কর্মকর্তা আব্দুস সবুর। তিনি বলেন, অপহরণকারীরা আমাকে তুলে নিয়ে মুখ-চোখ ও হাত-পা
বেঁধে বেদম পিটিয়েছে। আঘাতের অনুভবে মনে হচ্ছে হাতুরি দিয়ে এমনভাবে পিটিয়েছে। মুক্তিপণের টাকা দিতে দেরি হলে তারা আমার নখ তুলে ফেলা ও গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, অপহরণকারীদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারে
পুলিশ কাজ করছে।

খুঁজুন