শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন কনসার্টে অশালীন মন্তব্য, তীব্র সমালোচনার মুখে হানি সিং
logo

কনসার্টে অশালীন মন্তব্য, তীব্র সমালোচনার মুখে হানি সিং

বলিউডের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিং তুমুল বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি দিল্লির একটি লাইভ কনসার্টে পারফর্ম করার সময় দর্শকদের উদ্দেশে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে নেটদুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

দিল্লিতে আয়োজিত ওই কনসার্টে হানি সিংয়ের সঙ্গে পারফর্ম করছিলেন শিল্পী নানকু ও করুণ। অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝেই হানি সিং উপস্থিত দর্শকদের উদ্দেশে অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন।

ভিডিওতে দিল্লির কনকনে শীতের প্রসঙ্গ টেনে হানি সিং দর্শকদের বলেন, উফফ, দিল্লিতে কী দারুণ ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গম করার মজাই আলাদা।

জনাকীর্ণ একটি অনুষ্ঠানে এ ধরনের খোলামেলা ও অশালীন মন্তব্যে হতবাক হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। অনেক নেটিজেন হানি সিংয়ের এই আচরণকে ‘অশালীন’ ও ‘রুচিহীন’ বলে আখ্যা দিয়েছেন।

একজন নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, এতটাই অশ্রাব্য মন্তব্য যে, পরিবারের কারও সামনে এই ভিডিও দেখানো সম্ভব নয়।

আবার কেউ কেউ কটাক্ষ করে হানি সিংকে ‘বুড়ো বয়সের ভীমরতি’ বলেও মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অংশের দাবি, আলোচনায় থাকার জন্য ইচ্ছাকৃতভাবেই এ ধরনের মন্তব্য করেছেন তিনি। তাদের মতে, এটি সস্তা প্রচার পাওয়ার কৌশল ছাড়া কিছু নয়।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুতে ভাঙড়া সংগীতের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও পরে ‘ককটেল’, ‘চেন্নাই এক্সপ্রেস’-সহ একাধিক হিট বলিউড সিনেমার গানে কণ্ঠ দিয়ে বিপুল খ্যাতি অর্জন করেন হানি সিং। একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সংগীতশিল্পীদের তালিকায়ও জায়গা করে নেন তিনি।

তবে খ্যাতির শীর্ষে থাকাকালীন মানসিক অবসাদ ও শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন সংগীত জগৎ থেকে দূরে ছিলেন হানি সিং। রিহ্যাব সেন্টারে চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত বছরই আবার সংগীতে প্রত্যাবর্তন করেন তিনি।




খুঁজুন