শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা কক্সবাজারে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩
logo

কক্সবাজারে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩

স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায়।

রোববার (২৪ মে) সকালে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তের পার্শ্ববর্তী পাহাড়ি জমিতে কৃষিকাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লেঠাইয়া (৪১), অংক্যামং (৫০) ও চিংক্যা অং (৪০)। তারা সবাই চাকমা সম্প্রদায়ের সদস্য।

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খুঁজুন