শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা খুলনায় কেসিসি মেয়র ও খুলনা-৫ আসনের সংসদ সদস্যের মধ্যে সৌজন্য সাক্ষাৎ
logo

খুলনায় কেসিসি মেয়র ও খুলনা-৫ আসনের সংসদ সদস্যের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মাননীয় মেয়র জনাব নজরুল ইসলাম মঞ্জু মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলী আজগর লবী_এমপি।

সন্ধ্যায় এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তাঁরা কুশল বিনিময় করেন এবং খুলনার পারস্পরিক উন্নয়ন ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

​বৈঠক শেষে খুলনা-৫ আসনের সংসদ সদস্য জনাব আলী আজগর লবী কেসিসি মেয়র জনাব নজরুল ইসলাম মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন