শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে
logo

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশে-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে জেলা লিগ্যাল এইড কমিটি, খুলনার উদ্যোগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা এবং আদালত চত্বরে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আব্দুল কাইয়ুম এবং পবিত্র গীতা পাঠ করেন প্রশান্ত ঋষি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী বলেন, “আইনগত সহায়তা পাওয়া কেবল করুণা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।
অর্থের অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান , জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত, এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক ইকবাল, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাবিন, এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক প্রণয় কুমার দাশ।
এছাড়া খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ আইনি সহায়তা কার্যক্রমে আইনজীবীদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন।দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞ সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ রশিদুল আলম।
এ সময় উপস্থিত কয়েকজন সুবিধাভোগী বিচারপ্রার্থী লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “সেরা প্যানেল আইনজীবী” সম্মাননা প্রদান।
লিগ্যাল এইড কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট তৃপ্তি রানী দাস ও অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ক্রেস্ট প্রদান করা হয়।এর আগে সকাল ৮টায় আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালিটি আদালত চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন পর্যায়ের বিচারক, আইনজীবী, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণ্যমান্য 
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুঁজুন