শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার
logo

খুলনার ট্রিপল মার্ডার: আত্মগোপনেও শেষ রক্ষা হলো না ঘাতক সৎ বাবার, বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গায় বহুল আলোচিত ট্রিপল মার্ডারের প্রধান আসামি রফিক হাওলাদারকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গত ২৯ মে সোনাডাঙ্গার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে বেবী বেগম (৪৫) এবং তার দুই নাতি শামীম ও মুস্তকিমের মরদেহ উদ্ধারের পর থেকেই পলাতক ছিলেন রফিক। তিনি নিহত দুই শিশুর সৎ বাবা।

ঘটনার পর থেকেই ঘাতক রফিককে হন্যে হয়ে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। সুনির্দিষ্ট গোপন সংবাদ এবং তথ্যপ্রযুক্তির আধুনিক নেটওয়ার্ক ব্যবহার করে র‌্যাব জানতে পারে, আসামি বরিশালে আত্মগোপন করে আছেন। এরই সূত্র ধরে র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল বরিশাল জেলার সদর থানার কাশিপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত রফিক হাওলাদার খুলনার দৌলতপুর থানা এলাকার মো. আলমগীর হাওলাদারের ছেলে।

গত ২৯ মে সন্ধ্যায় ঘরের ভেতর থেকে বেবী বেগম ও তার দুই নিষ্পাপ নাতির লাশ উদ্ধারের পর পুরো খুলনা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই রফিকের নিখোঁজ হয়ে যাওয়া তার প্রতি সন্দেহের তীর আরও ঘনীভূত করে। শেষমেশ র‌্যাবের জালে আটকা পড়লেন এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা।

র‌্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত রফিক হাওলাদারকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন