শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা খুলনার দিঘলিয়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু
logo

খুলনার দিঘলিয়ায় কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু

খুলনা জেলার দিঘলিয়া উপজেলা-এ কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রম ৩ মে ২০২৬ থেকে শুরু হয়েছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারিভাবে এ ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর।

চলতি মৌসুমে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এছাড়া প্রতি মেট্রিক টন (২৫ মণ) ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ হাজার টাকা। সংগৃহীত ধানের মূল্য সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে ১৮ মে বেলা ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে দিঘলিয়ার বিভিন্ন সড়ক এ কৃষকদের মাঝে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত-এর সভাপতিত্বে এবং উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল আলম-এর তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন ।

কৃষকদের সরকারি সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করে ন্যায্য মূল্যে ধান বিক্রির আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে, যাতে কৃষকরা সরাসরি সরকারি সুবিধা পেতে পারেন।

খুঁজুন