শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
logo

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় জামালপুরে মোবাইল এসোসিয়েশনের উদ্যােগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মা নামাজের পর শহরের শহীদ হারুন সড়ক বাইতুল মামুর জামে মসজিদে মোবাইল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা এ দোয়া মাহফিলের আয়োজন করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে মোবাইল এসোসিয়েশনের উপদেষ্টা আবু হায়াত উজ্জ্বল, দপ্তর সম্পাদক আরিফুল আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন লাভলু, অপ্পোর ডিলার জহুরুল ইসলাম পলাশ, আইটেলের ডিলার মাহমুদুল হাসান মুক্তাসহ মোবাইল এসোসিয়েশন সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হান্নান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন