শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা কেসিসির ৩১নং ওয়ার্ডে গর্ভবতী মায়েদের মাঝে আর্থিক সহায়তার ফরম বিতরণ
logo

কেসিসির ৩১নং ওয়ার্ডে গর্ভবতী মায়েদের মাঝে আর্থিক সহায়তার ফরম বিতরণ

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১নং ওয়ার্ড কার্যালয়ে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র আওতায় এলাকার সুবিধাভোগী গর্ভবতী মায়েদের মাঝে আর্থিক সহায়তার আবেদন ফরম বিতরণ করা হয়েছে।

এক আনুষ্ঠানিকতার মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এই ফরম তুলে দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

​ফরম বিতরণকালে কেসিসি প্রশাসক বলেন, অবহেলিত ও প্রান্তিক পর্যায়ের মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এই কর্মসূচির মাধ্যমে গর্ভবতী মায়েরা যাতে সঠিক সময়ে প্রয়োজনীয় পুষ্টি ও চিকিৎসা সেবা পেতে পারেন, তা নিশ্চিত করা হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের অত্যন্ত স্বচ্ছতার সাথে এই কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুবিধাভোগী গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন। ফরম হাতে পেয়ে মায়েরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

খুঁজুন