শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা
logo

কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা

মাসুম খান ,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা শ্রমিক দল আয়োজিত “জুলাই সনদ বাস্তবায়ন” শীর্ষক লিফলেট বিতরণ ও আলোচনা সভা রবিবার (১৭ মে) বিকেলে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সভায় যোগ দিতে সেখানে যান জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা গোলাম আজম সৈকতসহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

জেলা পর্যায়ের দলীয় শীর্ষ নেতা শাহাদাৎ হোসেন ও গোলাম আজম সৈকতকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বিএনপি শ্রমিকদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কাঠালিয়ায় পৌঁছেই জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। পরে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে জেলাপরিষদের ডাকবাংলো পরিদর্শন করেন।

বিকেলে উপজেলা শ্রমিক দল আয়োজিত “জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির শীর্ষ নেতা ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে দল কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কাঠালিয়া উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে “জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন শাহাদাৎ হোসেন ও গোলাম আজম সৈকত সহ আরও অনেকে।

খুঁজুন