শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা: খুলনায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, চরম দুর্ভোগে পথচারীরা
logo

কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা: খুলনায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, চরম দুর্ভোগে পথচারীরা

শর্তহীনভাবে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কাজ বন্ধ থাকায় ক্ষতিপূরণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে খুলনার রাজপথ। ‘দৌলতপুর জুটপ্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন’-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হাজারো শ্রমিক। এই আন্দোলনে সংহতি জানিয়ে বিপুল সংখ্যক নারী শ্রমিকও রাজপথে নেমে এসেছেন।
​শ্রমিকদের এই কর্মসূচির কারণে খুলনা-যশোর মহাসড়কের রেলিগেট থেকে দৌলতপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা সড়কে কাঠের গুঁড়ি ও বাঁশ ফেলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। ফলে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে চালক ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, এই অবরোধ কর্মসূচি আজ বেলা ১টা পর্যন্ত চলবে।

শ্রমিকদের ক্ষোভ ও দাবি:
"গত বছরের ৮ সেপ্টেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয় কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে বিদেশে পাট রপ্তানি পুরোপুরি বন্ধ। এর ফলে খুলনা ও নারায়ণগঞ্জের প্রায় লক্ষাধিক প্রেস ও বেলিং শ্রমিক পুরোপুরি বেকার হয়ে পড়েছেন। কাজ না থাকায় আমরা পরিবার-পরিজন নিয়ে তীব্র আর্থিক সংকটে মানবেতর জীবন কাটাচ্ছি।"

​উল্লেখ্য, খুলনার দৌলতপুর এলাকাটি দেশের অন্যতম প্রধান পাট রপ্তানিকারক জোন হিসেবে পরিচিত এবং এখানে বিপুল সংখ্যক পাট শ্রমিকের বসবাস। গত ১৭ মে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জানানো হয়, আপাতত কাঁচা পাট বিদেশে রপ্তানি করা সম্ভব নয়। এই সিদ্ধান্তের পরপরই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

​আন্দোলনরত শ্রমিক নেতাদের স্পষ্ট হুঁশিয়ারি— যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন ও রাজপথ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

খুঁজুন