গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটিয়ে হত্যা করা করেছে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্দ এলাকাবাসী একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। রবিবার ভোরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা ও তালতালা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের ঠিকানা জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন।
ধাওয়া খেয়ে চোরচক্র পিকআপ ভ্যান যোগে পালিয়ে যাওয়া চেষ্টা করলে রাস্তায় গতি রোধ করেন
এলাকাবাসী। একপর্যায়ে তারা রবিবার ভোর ৪টার দিকে রাস্তায় গাছ ফেলে দুই চোরকে আটক করে গণপিটুনি দেয়। এসময় তারা ওই পিকঅ্যাপ ভ্যান থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাস উদ্ধার করে। পরে বিক্ষুব্দ এলাকাবাসী চোরচক্রে ব্যবহৃত পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই পিকঅ্যাপ ভ্যানটির অধিকাংশ পুড়ে যায়। অপরদিকে পাশের তালচালা এলাকা থেকে এক গরু চোরকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী।
খবর পেয়ে কালিয়াকৈর থানা ও ফুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুত্ব আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিম হোসেন, আজাহারুল ইসলাম ও কৃষ্ণ বর্মণ নামে তিনজনকে মৃত ঘোষণা
করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে ৩জনকে পিটিয়ে হত্যা,পিকআ্যাপ ভ্যানে অগ্নিসংযোগ
কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে ৩জনকে পিটিয়ে হত্যা,পিকআ্যাপ ভ্যানে অগ্নিসংযোগ
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটিয়ে হত্যা করা করেছে এলাকাবাসী। এ সময় বিক্ষুব্দ এলাকাবাসী একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। রবিবার ভোরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা ও তালতালা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের ঠিকানা জানা যায়নি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে যায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাক
দিলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরচক্র পিকআপ ভ্যান যোগে পালিয়ে যাওয়া চেষ্টা করলে রাস্তায় গতি রোধ করেনএলাকাবাসী। একপর্যায়ে তারা রবিবার ভোর ৪টার দিকে রাস্তায় গাছ ফেলে দুই চোরকে আটক করে গণপিটুনি দেয়। এসময় তারা ওই পিকঅ্যাপ ভ্যান থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাস উদ্ধার করে। পরে বিক্ষুব্দ এলাকাবাসী চোরচক্রে ব্যবহৃত পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই পিকঅ্যাপ ভ্যানটির অধিকাংশ পুড়ে যায়। অপরদিকে
পাশের তালচালা এলাকা থেকে এক গরু চোরকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানা ও ফুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুরুত্ব আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিম হোসেন, আজাহারুল ইসলাম ও কৃষ্ণ বর্মণ নামে তিনজনকে মৃত ঘোষণাকরেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত