শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন তিন দিনের আলটিমেটাম, পদত্যাগের হুমকি
logo

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন তিন দিনের আলটিমেটাম, পদত্যাগের হুমকি

জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ঘোষণা দেন— আগামী তিন দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হলে অনশন কর্মসূচি ও তিন শতাধিক নেতাকর্মীর গণপদত্যাগ করবে।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জয়পুরহাট জেলা, শহর ও কলেজ শাখার সাত নেতাকে বুধবার বহিষ্কার করা হয়। সিদ্ধান্তে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একইসঙ্গে বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন— জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ শাখার সভাপতি রাকিবুল করিম রাকিব।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, অগণতান্ত্রিকভাবে কলেজ শাখার কাউন্সিল করতে বাধা দেওয়ার পর ষড়যন্ত্রমূলকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী সরকারের দমন-পীড়ন, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে জয়পুরহাটে নেতৃত্ব দিয়েছেন তারা। এখন কুচক্রী মহল ষড়যন্ত্র করে তাদের দল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিন দিনের মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে রোববার থেকে অনশন কর্মসূচি ও গণপদত্যাগ শুরু হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন