শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জয়পুরহাটে বিজিবির অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ, মালিক পলাতক
logo

জয়পুরহাটে বিজিবির অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ, মালিক পলাতক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং বিএসটিআই অনুমোদনহীন নিম্নমানের ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৭ হাজার ৮৮৫ টাকা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রেলওয়ে সড়ক এলাকার একটি গোডাউনে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নির্দেশনায় বিজিবির একটি চৌকস দল পাঁচবিবি সদর উপজেলার রেলওয়ে সড়ক মার্কেট সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে জমা করে রাখা বিপুল পরিমাণ অবৈধ সিরাপ ও বিএসটিআই অনুমোদনহীন মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় গোডাউন মালিক নাজমুল হাসান সরকার বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ২৬ প্রকারের কয়েক হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ। এরমধ্যে মধ্যে রয়েছে জেনসি, টাচ, জেট টেন ও রেইনবো, একে এল ওয়ান ও হিট ফ্রুট, এইট গ্রেক ও আর আন্ডার, লায়ন, ললিপপ, এডিবল জেল জুস, টেস্টি স্যালাইন, ক্রিম ফ্লেভার ড্রিংকস এবং প্রায় ৬৫০০ পিস বিভিন্ন প্রকার চিপস।

২০-বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। একইসাথে সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

খুঁজুন