শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা জয়পুরহাট - ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফার মনোনয়ন প্রত্যাহার
logo

জয়পুরহাট - ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফার মনোনয়ন প্রত্যাহার

সংসদ নির্বাচনে জয়পুরহাট - ২ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন  স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

সোমবার ( ১৯ জানুয়ারি ) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে স্বশরীরে উপস্থিত হয়ে  লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করেন। 

প্রার্থিতা প্রত্যাহার শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, দলের প্রতি অনুগত্য হয়ে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আরো জানাচ্ছি কালাই - ক্ষেতলাল - আক্কেলপুর উপজেলার আমার নির্বাচনী আসনের সাধারণ ভোটারদেরকে আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য যে, জয়পুরহাট -২ আসন কালাই - ক্ষেতলাল  আক্কেলপুর নির্বাচনী আসনে তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরবর্তীতে মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত ও দলীয় অনুগত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

খুঁজুন