শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন জয়া আহসান কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন
logo

জয়া আহসান কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বছরের শুরুতেই আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন। কলকাতায় জি ২৪ ঘণ্টার ‘বিনোদনের সেরা ২৪’ অনুষ্ঠানে তিনি ‘সেরা অভিনেত্রী (সমালোচক)’ পুরস্কার জয় করেছেন। ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে এই অর্জনের খবরটি জানান।

নিজের অনুভূতি প্রকাশ করে জয়া লিখেছেন,বছরের প্রথম পুরস্কার হিসেবে ‘পুতুলনাচের ইতিকথা’র জন্য এই সম্মান পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

কলকাতার ‘জি ২৪ ঘণ্টা’ চ্যানেল আয়োজন করেছিল এই জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। এতে জয়া আহসানের সংবেদনশীল অভিনয় দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি।

দুই বাংলার চলচ্চিত্রে জয়া আহসানের জয়যাত্রা দীর্ঘদিনের। বছরের শুরুতেই প্রাপ্ত এই আন্তর্জাতিক স্বীকৃতি জয়ার ক্যারিয়ারের মুকুটে নতুন এক পালক যোগ করল।

খুঁজুন