শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ
logo

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতির দাবিতে জামালপুরে বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ও জামালপুর-৫ সদর আসনের এমপি প্রার্থী মুফতী মোস্তফা কামাল। 

প্রধান অতিথির বক্তব্যে মুফতী মোস্তফা কামাল বলেন, জুলাই সনদের আইনিভিত্তি দিয়ে সে-আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থার করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠন ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সমবেত হবার জন্য আহবান জানাই।জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াও নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ এবং সকল ভোটারের ভোটের মুল্য নিশ্চিত করতে আইনসভায় উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি জানাই।

তিনি আরও বলেন, নির্বাচনে সকল দল ও নাগরিকের জন্যে সমান ও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই। গনহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ ক্বারী রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন 
দ্বীন কায়েম সংগঠনের ছদর আলহাজ্ব শামছুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মুফতী হামিদুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মাওলানা রাজ মাহমুদ, সেক্রেটারি হাফেজ রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও সদর উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

খুঁজুন